দেশের বাজারে নতুন দুই স্মার্টওয়াচ
দেশের বাজারে ‘কিসিলেক্ট কেআর-২’ও ‘কিসিলেক্ট কেএস-২’ মডেলের নতুন দুইটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে স্মার্টওয়াচ নির্মাতা ব্রান্ড কিসিলেক্ট। রাজধানীর মিরপুরে একটি রেস্তোরাঁয় বুধবার (১ নভেম্বর ২০২৩) স্মার্টওয়াচ দুটির উন্মোচন করা হয়। স্মার্টওয়াচ দুটি বিক্রি ও বিপণন করবে ব্রান্ডটির বাংলাদেশের পরিবেশক মোশন ভিউ লিমিটেড।
উন্মোচন অনুষ্ঠানে কিলিসেক্ট ব্রান্ডের কান্ট্রি ম্যানেজার হাসান মুহতাদি, মোশন ভিউ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরুন হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের জনপ্রিয় টেক-ইউটিউবার আশিকুর রহমান তুষার (এন্ড্রয়োড টোটো কোম্পানি-এটিসি), সোহাগ মিয়া (সোহাগ-৩৬০), মি স্যাম (স্যাম জোন), ওয়াহেদুজ্জান (টেক-টু-দ্যা পয়েন্ট), মি বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন স্মার্টওয়াচ দুটি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন কিসিলেক্ট ব্রান্ডের কান্ট্রি ম্যানেজার মুহতাদি হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, এক বছরের ওয়ারেন্টিসহ কিসিলেক্ট কেআর-২ ঘড়িটির দাম ৮,৮৯৯ টাকা এবং কিসিলেক্ট কেএস-২ পাওয়া যাবে দাম ৮৮৯৯ টাকায়। সংগ্রহ করা যাবে দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিদ্যমান ডিস্ট্রিবিউশন, ৪০০০+ রিটেইল পয়েন্ট, নিজস্ব আউটলেট, পার্টনার আউটলেট এবং অনলাইন চ্যানেলে।







